মিস কানাডা প্রতিযোগিতায় যাচ্ছেন বাংলাদেশি সিঁথি (ভিডিওসহ)
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মিস কানাডা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে সিঁথি নকিব। ‘মিস মন্ট্রিয়ল ওয়েস্ট ওয়ার্ল্ড’ নির্বাচিত হবার পর এ বছর কানাডায় জাতীয় পর্যায়ের ‘মিস কানাডা’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করলেন। যার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে নর্থ ইয়র্কের টরন্টো সেন্টার ফর দ্য আর্ট লিরিক থিয়েটারে।
সিঁথি ইতিমধ্যে ‘পার্লামেন্ট অব অটোয়া’, ‘কানাডা ডে প্যারেড’, গ্র্যান্ড মার্শাল ২০১৮সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন ধরনের পুরুস্কার পেয়েছেন।
[embed]https://youtu.be/NjHfB5b5cpo[/embed]
১৯৯৫ সালে বাগেরহাট জেলায় জন্ম গ্রহণ করেন সিঁথি।পড়াশোনা করেন ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। পাশাপাশি নাচ শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমীতে। এছাড়া তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মন্ট্রিয়লের কনকর্ডিয়া ইউনিভার্সিটির ফাইন্যান্সের শেষ বর্ষের ছাত্রী তিনি।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি