মিরপুরে দেয়াল ধস, টিসিবির পণ্য নিতে এসে নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন লাভ রোডে ৮ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। সেখানে টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে একজন ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজন মারা যান।
পঙ্গু হাসপাতালে নিহত নারী—নাসিমা বেগম (৪৫) একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি মিরপুর-২ জনতা হাউজিং সংলগ্ন টিনশেডে থাকতেন বলে নিশ্চিত করেছেন তার মা শাহিদা বেগম।
ঢামেক হাসপাতালের নিহত পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কলেজটির অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে কলেজে পাওয়া যায়নি। তারা আহতদের দেখতে হাসপাতালে গেছেন বলে জানা গেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪
সঙ্গীত একাডেমি