৫ মে ২০২৬

মির্জা ফখরুলকে নিচে নামাতে চাই না : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মির্জা ফখরুলকে নিচে নামাতে চাই না : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ওবায়দুল কাদেরকে ফোন করেননি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন সেটিকে অসত্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেছেন, মির্জা ফখরুল তাকে ফোন করেছেন, চাইলে তিনি (কাদের) প্রমাণ দিতে পারবেন। তবে মির্জা ফখরুলকে তিনি এতটা নিচে নামাতে চান না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দুপুর ১২টায় আওয়ামী লীগ খুলনা বিভাগীয় যৌথসভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করতে মির্জা ফখরুল আমাকে ফোন করেছিলেন। এখন তিনি বলছেন ফোন করেননি। তিনি ফখরুলকে প্রশ্ন রেখে বলেন, অসত্য কথা কেন বলবেন? তিনি কি প্রমাণ করতে চান যে ফোন করেননি? চাইলে আমি প্রমাণ দিতে পারব। আমি এতটা নিচের রাজনীতি করতে চাই না। আমি তাকে নিচে নামাতে চাই না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি