২২ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম
মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।

শুক্রবার (২১ আগস্ট) অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মালদ্বীপের রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।

এদিকে, মুইজ্জুর অভিনন্দন ও শুভেচ্ছার জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।

দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে হাইকমিশন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি