৫ মে ২০২৬

মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার, প্রতিবাদ বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ এএম
মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার, প্রতিবাদ বিএনপির

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরি করতে কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে বলে দাবি করেছে দলটি।

শনিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়, কিছু কুচক্রী মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও গণমাধ্যমে প্রকাশ করছে। সেখানে দেখানো হয়েছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য (এমপি) পদের প্রার্থীদের চূড়ান্ত তলিকা ঘোষণা করেছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে।

জনগণসহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানায় বিএনপি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি