মিরাজের দিকে তেড়ে গেলেন স্টার্ক, পরিস্থিতি সামলালেন আম্পায়ার
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: ডারউইন টেস্টে অজিদের মাঠেই তাদের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ। বল হাতে হাসান মাহমুদের দুর্দান্ত ৬ উইকেটের পর ব্যাট হাতে নিজের অভিষেক সেঞ্চুরির চোখধাঁধানো ঝলক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম।
আর দ্বিতীয় দিনের শেষভাগে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ক্যামিও জুটি অজিদের ওপর চাপের পাহাড় আরো বাড়িয়ে দিয়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে এমন শক্ত অবস্থান স্বাভাবিকভাবেই হজম করতে পারছে না স্বাগতিকরা। তাতেই ম্যাচে ছড়িয়েছে তীব্র উত্তাপ।
১০৩তম ওভারে মিরাজের সঙ্গে অনেকটা তেড়ে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অস্ট্রেলীয় স্পিডস্টার মিচেল স্টার্ক।
ওভারের প্রথম বলেই চার হাঁকানোর পর পঞ্চম বলে সিঙ্গেল নিতে দৌড় দেন মিরাজ। সে সময় বলের গতিপথের দিকে নজর রাখা স্টার্কের রান-আপ ও ফলো-থ্রুর একদম সামনে পড়ে যান তিনি। যদিও মিরাজ কিছুটা পাশ কাটিয়েই রান পূর্ণ করেন, তবে পিচের মাঝে ব্যাটারের অবস্থান নিয়ে সঙ্গে সঙ্গেই সতর্ক করেন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা।
মিরাজ নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আমি দেখতে পাইনি।‘ তবে বাংলাদেশের লিড ও উইকেটের দৃঢ়তা দেখে মেজাজ ধরে রাখতে পারেননি স্টার্ক। তেড়ে এসে ক্ষিপ্ত কণ্ঠে মিরাজকে বলেন, ‘এটা আমার ফলো-থ্রু! উইকেট থেকে সরে দাঁড়াও।’ ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ উইকেট হাতে রেখেই তুলে ফেলেছে ৩৫১ রান।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি