৫ মে ২০২৬

মিনিয়াপলিসে নজরদারি গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন নিহত রেনি নিকোল গুড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পিএম
মিনিয়াপলিসে নজরদারি গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন নিহত রেনি নিকোল গুড

ইমা এলিস: ফেডারেল এজেন্টের গুলিতে নিহত তিন সন্তানের মা রেনি নিকোল গুড মিনিয়াপলিসভিত্তিক একটি অভিবাসন কর্মী নেটওয়ার্ক 'আইসিই ওয়াচ' -এর সদস্য ছিলেন বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)-এর সূত্র জানিয়েছে।

বুধবার গুড নিহত হন, যখন তিনি কথিতভাবে তার গাড়ি ফেডারেল এজেন্টদের দিকে ঘোরান। ডিএইচএস ঘটনাটিকে কর্মকর্তার “আত্মরক্ষা” হিসেবে বর্ণনা করেছে।

হোমল্যান্ড সিকিউরিটি সূত্র জানায়, আইসিই ওয়াচ গ্রুপের লক্ষ্য হচ্ছে ফেডারেল অভিবাসন প্রয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ, অনুসরণ, ব্যাহত করা ও বিরোধিতা করা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ‘স্যান্কচুয়ারি সিটি’তে এই গ্রুপের উপস্থিতি রয়েছে।

যদিও তারা নিজেদের সাধারণত 'লিগ্যাল অবজারভার (আইনি পর্যবেক্ষক)' বলে পরিচয় দেয়, সূত্রগুলো বলছে, তাদের সদস্যরা প্রায়ই ফেডারেল অভিযানে হস্তক্ষেপের চেষ্টা করেন।

নিউ ইয়র্ক পোস্টকে লিসা নামের এক নারী বলেন, সে একজন যোদ্ধা ছিল। সে সঠিক কাজ করতে গিয়েই মারা গেছে। তিনি জানান, তার সন্তান গুডের সন্তানের সঙ্গে একই স্কুলে পড়ে।

তিনি আরও বলেন, আমি জানি সে ঠিক কাজটাই করছিল। ভিডিও আমি বহুবার দেখেছি, কিন্তু তার মানুষটাকে আমি যেভাবে জানি, সে সব সময় সঠিকটাই করত।

ডিএইচএস জানায়, গুলির ঘটনার আগে গুড ফেডারেল আইসিই এজেন্টদের দুটি ভিন্ন স্থানে অনুসরণ করেছিলেন এবং চলমান অভিযানে বাধা দিতে রাস্তায় গাড়ি থামিয়ে রেখেছিলেন। ফেডারেল কর্তৃপক্ষ এখন এসব গ্রুপের প্রশিক্ষণ ও অর্থায়নের উৎস খতিয়ে দেখছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক আইসিই কর্মকর্তা গুডের থামানো এসইউভির কাছে গিয়ে চালকের পাশের দরজা খোলার চেষ্টা করেন। ঠিক তখনই গাড়িটি সামনে এগোতে শুরু করে। সামনে দাঁড়ানো আরেক এজেন্ট কাছ থেকে একাধিক গুলি ছোড়েন।

আইসিই ওয়াচ ধাঁচের নেটওয়ার্কগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ফেডারেল এজেন্টদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে গাড়ি দিয়ে রাস্তা আটকে দেওয়া বা কর্মকর্তাদের ধাক্কা দেওয়ার অভিযোগও রয়েছে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি