৭ মে ২০২৬

মিনেসোটায় ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতি খুন, ‘নো কিংস’ বিক্ষোভে তোলপাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মিনেসোটায় ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতি খুন, ‘নো কিংস’ বিক্ষোভে তোলপাড়
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী সংক্রান্ত ভোটের পর ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী শনিবার ভোরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক 'রাজনৈতিক সহিংসতা' বলে উল্লেখ করেছেন গভর্নর টিম ওয়ালজ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সপ্তাহের শুরুতে, হর্টম্যান মিনেসোটা হাউজে একটি বিতর্কিত প্রস্তাব এইচএফ১-এর পক্ষে একমাত্র ডিএফএল (ডেমোক্র্যাটিক–ফার্মার–লেবার) ভোট প্রদান করেন। এই বিলের মাধ্যমে মিনেসোটা কেয়ার প্রোগ্রামের যোগ্যতা পরিবর্তন করে শুধুমাত্র নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, যার ফলে প্রাপ্তবয়স্ক অনিবন্ধিত অভিবাসীরা আর রাষ্ট্র-অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যসেবা পাবেন না। হর্টম্যান ও তার স্বামী মার্ক শনিবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় মৃত ঘোষণা করা হয়, যখন একজন ব্যক্তি ভোররাতে তাদের বাড়িতে এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গুলি চালায়। গভর্নর ওয়ালজ এই ঘটনাকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা' বলে অভিহিত করেছেন। গণমাধ্যম জানায়, এই বন্দুকধারী আগে একই রাতে আরেকজন ডেমোক্র্যাট স্টেট সিনেটর জন হফম্যানের বাড়িতেও হামলার চেষ্টা চালিয়েছিল। হফম্যান ও তার স্ত্রী ইভেট একাধিকবার গুলিবিদ্ধ হন এবং তাদের অস্ত্রোপচার করতে হয়েছে। ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থীতায় প্রতিদ্বন্দ্বিতা করা ওয়ালজ বলেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটেছে, তবে বিস্তারিত বলেননি। হাউজে ৬৮–৬৫ ভোটে বিলটি পাস হয়, যেখানে হর্টম্যানের একক ডেমোক্র্যাট ভোট রিপাবলিকানদের পক্ষে ভারসাম্য বজায় রাখে। ভোটের সময় তিনি কেঁদে ফেলেন। এই ভোট এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ রূপ নেয় দাঙ্গায় এবং শনিবার, প্রেসিডেন্ট ট্রাম্পের ৭৯তম জন্মদিনে দেশজুড়ে 'নো কিংস' নামে বিক্ষোভের পরিকল্পনা ছিল। মিনেসোটা স্টেট পুলিশ জানায়, সন্দেহভাজনের গাড়িতে “নো কিংস” লেখা প্রচারপত্র পাওয়া গেছে এবং রাজ্যজুড়ে এই বিক্ষোভ বাতিল করা হয়েছে। স্টেট প্যাট্রোল কর্নেল ক্রিস্টিনা বোগোইয়েভিক জনগণকে সতর্কতার খাতিরে এসব বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানান, যদিও এখনো এমন কোনো প্রমাণ নেই যে বিক্ষোভগুলোতে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মেলিসা হর্টম্যান কে ছিলেন? হর্টম্যান ছিলেন মিনেসোটা হাউজের ডিএফএল ককাসের নেতা। ২০১৯ থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত তিনি হাউজ স্পিকার ছিলেন। ২০০৪ সালে প্রথম নির্বাচিত হয়ে তিনি ১১তম মেয়াদে ছিলেন। তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি ও হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। হর্টম্যান ও তার স্বামী দুই সন্তানের জনক-জননী ছিলেন-কলিন ও সোফি। জন হফম্যান কে? হফম্যান ২০১২ সাল থেকে মিনেসোটার ৩৪তম জেলা থেকে ডিএফএল সদস্য হিসেবে সিনেটে রয়েছেন। তিনি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মাইনোরিটি হুইপ ছিলেন এবং বর্তমানে হিউম্যান সার্ভিসেস কমিটির চেয়ার। ভোটের রেকর্ড অনুযায়ী, হফম্যান এই বিতর্কিত বিলের বিপক্ষে ভোট দেন। বিলটি ১২ জুন গভর্নর ওয়ালজের কাছে উপস্থাপন করা হয়। হফম্যান ও তার স্ত্রী তাদের একমাত্র সন্তান, কন্যা হোপের সঙ্গে বসবাস করেন। তিনি সেন্ট মেরিজ কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি অব আইডাহো থেকে জ্বালানি নীতিতে একটি উচ্চতর সার্টিফিকেট অর্জন করেন। কী ঘটেছিল সেই রাতে? শনিবার স্থানীয় সময় ভোর ৩:৪৫ মিনিটে ব্রুকলিন পার্ক পুলিশ একটি ফোন পায় এবং এর আগে হফম্যানের বাড়িতে গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে হর্টম্যানের বাড়িতে 'প্রো-অ্যাকটিভলি' যায়। পুলিশপ্রধান মার্ক ব্রুলি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পুলিশ গিয়ে দেখে, একটি পুলিশের মতো দেখতে গাড়ি বাড়ির সামনে, তার আলো জ্বলছিল এবং একজন ব্যক্তি পুলিশ অফিসারের পোশাকে দরজায় ছিল। কিন্তু সেই ব্যক্তি ছিলেন একজন ছদ্মবেশী, আসলে তিনি পুলিশ নন। পুলিশের মুখোমুখি হলে ওই ব্যক্তি গুলি ছোড়েন এবং পুলিশ পাল্টা গুলি চালায়। পরে সন্দেহভাজন ব্যক্তি বাড়ির পেছনের দিকে পালিয়ে যায়। ব্রুলি জানান, সন্দেহভাজনের গাড়ি দেখতে পুলিশের এসইউভি গাড়ির মতোই ছিল। গভর্নর ওয়ালজ বলেন, 'স্পিকার হর্টম্যান ছিলেন একজন সেবাপরায়ণ, হৃদয়বান ও হাস্যরসসম্পন্ন নেত্রী। তিনি মিনেসোটার জন্য এক বিশাল অবদান রেখে গেছেন।' মিনেসোটা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির কমিশনার বব জ্যাকবসন বলেন, 'এটি মিনেসোটা ও গণতন্ত্রের জন্য এক অন্ধকার দিন।' ঘটনার আগে, স্থানীয় সময় রাত ২টার দিকে সন্দেহভাজন প্রথমে হফম্যানের বাড়িতে গিয়েছিল। কমিশনার জ্যাকবসন বলেন, “সন্দেহভাজন আমাদের ইউনিফর্মের প্রতি যে আস্থা জনগণের, তা ব্যবহার করেছে-যা আমাদের জন্য গভীরভাবে ক্ষতিকর ও দুঃখজনক।' এই ঘটনার পর রাজ্যজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি