৪ মে ২০২৬

মিমকে নিয়ে বগুড়া মাতালেন শাকিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিমকে নিয়ে বগুড়া মাতালেন শাকিব

বিনোদন ডেস্ক: দর্শকদের অপেক্ষার প্রহর শেষ করে মঞ্চে এলেন কিং খান । পুরো পারফর্মেন্স যে সরাসরি সিনেমার কোনও দৃশ্য। হাতে বন্দুক নিয়ে সহশিল্পীদের মাঝে দিয়ে মঞ্চে হেটে আসলেন। দর্শক গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসে কিং খান........কিং খান ধ্বনি।

বগুড়ার ফাইভ স্টার হোটেল মম ইন-এ এক করপোরেট প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অংশ উপস্থিত হন শাকিব খান। সেখানে মাত করলেন উত্তরবঙ্গের বড় করপোরেটদের। নাচের কোরিওগ্রাফিও করেন তানজিল আলম।

শাকিব খান বলেন, এটা আমার দ্বিতীয় বারের মতো কর্পোরেট কম্পানির অনুষ্ঠান এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই তানজিল কে খুব সুন্দরভাবে আমার নাচের কোরিওগ্রাফি করার জন্য।

মঞ্চে শাকিব খানের সাথে জুটি বেধে দর্শকদের সামনে আসেন চিত্র নায়িকা এবং লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। বরাবরের মতো দর্শকদের মাতিয়েছেন নগরবাউল খ্যাত জেমস । তার পারফর্মেন্স দিয়ে শেষ হয় জমকালো এই অনুষ্ঠান ।

স্ক্যান সিমেন্টের করপোরেট পারসনদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান ব্যবস্থাপনা করে ঢাকার বিটিএল হাউজ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি