৮ মে ২০২৬

মহেশপুরে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের  অভিযোগে সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মহেশপুরে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের  অভিযোগে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে নিজের ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক ভাই জিলানী মহিউদ্দিন চৌধুরী। বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিলানী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, পৈত্রিক সুত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন জোরপুবর্ক দখল করে নিয়েছেন। অথচ ক্রয়কৃত জমি ও পৈত্রিক সুত্রে পাওয়া জমির নামজারী ও খাজনা পরিশোধ তার নামে হয়েছে। তিনি অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করলে তার ভাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার ভাই নয়ন ও ভাতিজা জীবন প্রতিনিয়ত জিলানী মহিউদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলেও জানান। লিখিত বক্তব্যে বলা হয়, তার জমিতে থাকা লিচু গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ও আম গাছগুলো দখল করে নিয়েছেন।  এ বিষয়ে মহেশপুর থানায় অভিযোগ দিলে পুলিশ জমি বুঝিয়ে দিলেও সেই জমির উপরে যেতে দিচ্ছেন না তার ভাই। তার দেওয়া সীমানা পিলারসহ চারিপাশে তারে তৈরি বেড়া এবং সিমেন্টের খুঁটি ভেঙে ফেলেছে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে অভিযুক্ত খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সত্যি না। যে জমি দখলের কথা বলা হচ্ছে সেই জমি আমার। তাই আমি দখল করে নিয়েছি।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি