৫ মে ২০২৬

মহেশপুরে পুত্রবধূকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহেশপুরে পুত্রবধূকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধুকে কুপিয়ে আত্মহত্যা করেছে শ্বশুর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আব্দুল গনি নিজের জমি বিক্রি করে কিছু টাকা ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকা নিজের কাছে রাখেন। এ নিয়ে পুত্রবধু নয়নতারার সাথে সোমবার সন্ধ্যায় শ্বশুর আব্দুল গণির তর্কবির্তক হয়। এক পর্যায়ে শ্বশুর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধুকেনয়নতারাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা নয়নতারাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার নয়নতারাকে যশোর থেকে ঢাকায় পাঠানো হয়। এদিকে পুত্রবধুর মুমুর্ষ হওয়ার খবরে শ্বশুর আব্দুল গনি নিজ বাড়িতে বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি