৮ মে ২০২৬

মহেশপুর থেকে চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মহেশপুর থেকে চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বুধবার দুপুরে থেকে চোর চক্রের দুধর্ষ ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মোবাইলের সিম, ট্যাব, মেমোরি কার্ড, কার্টার, সেলাই রেঞ্জ, স্ক্রুড্রাইভার, তালা কাটা যন্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে ঢাকার যাত্রবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে কবির হোসেন, ব্রাম্মনবাড়িয়ার তিন লাখ পীর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রণি, কুমিল্লার মুরাদনগর উপজেলার তারাদীঘিরপাড় গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহীম, নরসিংদীর রায়পুরা উপজেলার মক্কিনাগড় জমাদ্দা বাড়ি গ্রামের বাচ্চুর ছেলে রুবেল, কুমিল্লার চান্দিনার নবাবপুর গ্রামের র‌্যাপতি দাসের ছেলে মোঃ মোরশেদ ও কুমিল্লার দেবিদার উপজেলার গংগানগর গ্রামের হামিদ আলীর ছেলে রিপন। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চোরচক্রটি ঝিনাইদহ অঞ্চলে বিশেষ কৌশলে চুরি করে আসছিলো। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল দেখে মনে হয় তারা পেশাদার চোর। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি