৪ মে ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ খোকন মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।রোববার সকালে উপজেলার পলিয়ানপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোকন মোল্লা বরিশালের আজলঝারা উপজেলার পুর্ব সুজনকাটি গ্রামে মৃত করিম মোল্লার ছেলে।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালানো হয়। এসময় ১১’শ পিচ ইয়াবাসহ খোকন মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি