১০ মে ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মহেশপুর সীমান্ত থেকে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এই নিয়ে দ্ইু দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জনকে আটক করলো মহেশপুর ৫৮ বিজিবি। রোববার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে টহল জোরদার করা হয়। টহল চলাকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় রোববার বিকালে মামলা করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজারে বলে তারা জানান।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি