৮ মে ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে ১৮ অনুপ্রেবেশকারী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মহেশপুর সীমান্ত থেকে ১৮ অনুপ্রেবেশকারী আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মগদাসপুর গ্রামের মাঠ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরের দিকে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির অধীনস্ত জুলুলী বিওপির টহল দল এসব অনুপ্রবেশকারীদের আটক করে। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রেরিত এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয় সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগদাসপুর মাঠ দিয়ে একদল বাংলা ভাষাভাষী নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৫ জন ও অপ্রাপ্ত বয়স্ক ৫ জনসহ একজন দালাল রয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানায়, তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গিয়েছিল। আটককৃত ১৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং অবৈধ পারাপারে সহায়তাকারী দালালকে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় অভিযুক্ক করে মহেশপুর থানায় মামলা করা হয়। এছাড়া আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি