
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১৫ জনকে আটক করেছে বিজিবি।সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের সম্পর্কে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]