৪ মে ২০২৬

মহেশের সঙ্গে প্রথম কাজ, আবেগপ্রবণ হয়ে পড়লেন আলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মহেশের সঙ্গে প্রথম কাজ, আবেগপ্রবণ হয়ে পড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক: বাবা অর্থাত্ মহেশ ভট্টের সঙ্গে প্রথম কাজ। স্বভাবতই উত্তেজিত আলিয়া। শনিবার থেকে শুরু হল ‘সড়ক-২’-এর শুটিং। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেছেন আলিয়া। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ২০ বছর পর ফের পরিচালনায় ফিরছেন মহেশ।

আলিয়া লিখেছেন, “ফিল্মের প্রথম দিনের শুটিং হয়ে গেল। বাবাই আমার পরিচালক। প্রথম দিন আমার শুটিং ছিল না। আর কয়েকদিনের মধ্যেই আমি শুটিং শুরু করব। ...এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা। আমি নিশ্চিত চূড়ায় উঠব। যদি পড়েও যাই, আবার উঠে দাঁড়াব। একদম নতুন একটা জার্নি...।”

আলিয়া ছাড়াও সঞ্জয় দত্ত, পূজা ভট্ট, আদিত্য রয় কপূর, গুলশন গ্রোভারের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। ‘সড়ক-২’-এর চিত্রনাট্য সবার আগে নাকি পেয়েছিলেন গুলশন। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন পূজা ভট্ট। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫মার্চ মুক্তি পাবে এই ছবি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি