৪ মে ২০২৬

মহাসড়কে হঠাৎ বিমান দুর্ঘটনা, আতঙ্ক ছড়াল চারদিকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
মহাসড়কে হঠাৎ বিমান দুর্ঘটনা, আতঙ্ক ছড়াল চারদিকে

অবতরণের পর উড়োজাহাজটির ডান দিকের ডানা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে বেশ কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে একটি বিমান। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারে) এ ঘটনা ঘটে।  খবর এনডিটিভির। 

পুলিশ জানায়, একক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটি বিমানবন্দরে ফিরে যাওয়ার মতো সক্ষমতা না থাকায় পাইলট এটিকে মহাসড়কেই জরুরি অবতরণ করাতে বাধ্য হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ছোট উড়োজাহাজটি ব্যস্ত সড়কে নামার পর বেশ কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খাচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটিতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, অবতরণের পর উড়োজাহাজটির ডান দিকের ডানা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে উড়োজাহাজের জ্বালানি ট্যাংক আলগা হয়ে ছিটকে একটি এসইউভির (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) পেছনের অংশে ঢুকে যায়।

বিমান দুর্ঘটনার পর সড়কটি বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ যানজটের বিষয়ে সতর্ক করা হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, উড়োজাহাজটি জর্জিয়ার গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দর অভিমুখে যাচ্ছিল।

অবতরণের পর উড়োজাহাজটির ডান দিকের ডানা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে উড়োজাহাজের জ্বালানি ট্যাংক আলগা হয়ে ছিটকে একটি এসইউভির পেছনের অংশে ঢুকে যায়।

এনটিএসবি বলেছে, ‘উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি অনুভব করেন এবং গেইনসভিলে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর মতো যথেষ্ট সক্ষমতা না থাকায় পাইলট রাস্তায় জরুরি অবতরণ করেন এবং উড়োজাহাজটি তিনটি গাড়িতে আঘাত হানে।’

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের বিমানটির পাইলট স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করেন। সংস্থাটি জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি