৪ মে ২০২৬

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক উজ্জল গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক উজ্জল গ্রেফতার

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : অবশেষে কুড়িগ্রামের চিলমারীতে হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক শ্রী উজ্জল কুমার রায় গ্রেফতার হয়েছেন।

আজ সোমবার রাতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।

গত বৃহস্পতিবার (টুুধষ শঁসধৎ জধু)নাম’ক ফেসবুক আইডি থেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) কে কটাক্ষ এবং তাঁর বিবিদের নিয়ে ব্যঙ্গ কার্টুন বানিয়ে তিরস্কার করে (১৩ রিাবং ড়ভ গঙঐঅগগঅউ) লিখে একটি ছবি পোষ্ট করে। পোস্টটি প্রকাশ পেলে মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।

পুটিমারী এলাকার পল্লী চিকিৎসক শ্রী উদয় কুমার রায় এর ছেলে শ্রী উজ্জল কুমার রায় এমন পোস্ট করেন বলে দাবী সকলের। পরে খবরটি উজ্জল কুমার জানতে পারলে তাৎক্ষনিকভাবে তিনি তার পরিবারের লোকজনসহ বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দেয়। এদিকে পোস্টটিকে কেন্দ্র করে এলাকাবাসী একাধিক বার বিক্ষোভ সমাবেশ করে এবং তাকে গ্রেফতারসহ ফাঁসির দাবি করেন। এমন খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায় এবং দ্রুত উক্ত যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন। পুলিশ তাকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি