মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জামাইপাড়া, কালীবাড়ি ও ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার/স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সদস্য সচিব পদমর্যাদা) এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
ছবি ক্যাপশন” মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি