৮ মে ২০২৬

মহাকাশ মিশনের চারটি অপেশাদার ক্রু নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ইতিহাস সৃষ্টি করে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মহাকাশ মিশনের চারটি অপেশাদার ক্রু নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ইতিহাস সৃষ্টি করে
বাংলাপ্রেস ডেস্ক: মহাকাশ মিশনে প্রথম অপেশাদার ক্রু হিসেবে পাঁচ দিনের মিশন শেষে নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন স্পেসএক্সের ‘পোলারিস ডন’ মিশনের চার মহাকাশচারী। দুই নারীসহ চারজনকে বহনকারী স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’ ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে ফ্লোরিডার ড্রাই টর্তুগাস উপকূলে অবতরণ করে। অপেশাদার ক্রু হিসেবে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্পেসওয়াক করেন এক ধনকুবের ও এক প্রকৌশলী। মহাশূন্যে অবস্থানকালে মহাকাশযান থেকে বাইরে বের হওয়াকে ‘স্পেসওয়াক’ বলে। বিশ্বের প্রথম বেসরকারি (প্রাইভেট) তথা বাণিজ্যিকভাবে পরিচালিত এই স্পেসওয়াক সম্পাদনকারীরা হলেন জ্যারেড আইজ্যাকম্যান ও সারাহ গিলিস। এই মিশনের আগে শুধু সরকারি অনুদানপ্রাপ্ত মহাকাশ সংস্থাগুলোর মাধ্যমেই মহাকাশচারীরা ‘স্পেসওয়াক’ করতেন। যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার ও ৪১ বছর বয়সী জ্যারেড আইজ্যাকম্যান এই মিশনের উদ্যোক্তা ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট ৪-এর প্রতিষ্ঠাতা ও সিইও। অন্যদিকে সারাহ মার্কিন প্রকৌশলী। তিনি মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের প্রকৌশলী। জ্যারেড ও সারাহ স্পেসএক্সের ক্যাপসুল (ক্রু ড্রাগন) থেকে বেরিয়ে প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ‘স্পেসওয়াক’ করেন। জ্যারেড ও সারাহর পরনে ছিল বিশেষভাবে নকশা করা নতুন পোশাক (স্পেস স্যুট)। তারা প্রায় ১০ মিনিট করে মহাকাশযানের বাইরে কাটান। এসময় অভিযানে অংশ নেয়া বাকি দুজন ক্যাপসুলের ভেতরেই অবস্থান করছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি