মেয়েদের ফুটবল লিগ শুরু আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বহুল কাঙ্ক্ষিত মেয়েদের ফুটবল লিগ শুরু হচ্ছে আজ। এবারের আসরে ১১টি ক্লাব অংশ নিচ্ছে। এগুলো হলো-নাসরিন স্পোর্টস একাডেমি, পুলিশ ফুটবল ক্লাব, আর্মি স্পোর্টস ক্লাব, বিকেএসপি, আনসার, সদ্যপুস্করনি যুব স্পোর্টিং ক্লাব, কাচারিপাড়া একাদশ, সিরাজ স্মৃতি সংসদ, ঢাকা রেঞ্জার্স, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রাজশাহী স্টার্স। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কমলাপুর স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় আর্মি ও পুলিশ এবং সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে বিকেএসপি ও নাসরিন স্পোর্টস একাডেমি। প্রত্যেকটি দল দশটি করে ম্যাচ খেলবে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি