১৯ জুন ২০২৬

মেট্রোরেলের মালামাল চুরি করে ভাঙারির দোকানে বেচতো চক্রটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেট্রোরেলের মালামাল চুরি করে ভাঙারির দোকানে বেচতো চক্রটি
বাংলাপ্রেস ডেস্ক: মেট্রোরেল প্রকল্প থেকে চুরি করা মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করতো চক্রটি। প্রকল্পের বিভিন্ন মালামাল চুরির ঘটনায় হওয়া মামলায় জড়িত চক্রটির মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। শুক্রবার পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের এডিসি মো. আরিফুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- চক্রের প্রধান দেলোয়ার হোসেন (২৪), দুলাল হোসেন (৩৯), হাসমত বেপারী (৩৪), রবিন (১৮) ও আনোয়ার হোসেন (৩৬)। এ সময় তাদের থেকে মেট্রোরেলের কাজে ব্যবহৃত এক টন ৩৫৪ কেজি চোরাই মালামাল ও তিনটি ট্রাক আটক করা হয়। সংবাদ সম্মেলনে এডিসি আরিফুল ইসলাম বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পল্লবীর সিরামিক রোড এলাকা থেকে দুলাল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের প্রধান দেলোয়ার হোসেনসহ বাকিদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে মেট্রোরেলের মালামাল চুরির ঘটনা শুরু হয়। পল্লবী এলাকার মেট্রোরেলের ৮৪ নম্বর পিলার থেকে মিরপুর ১০ নম্বর এলাকার ২৪৭ নম্বর পিলারের এরিয়ায় চুরিগুলো হচ্ছিলো। কিছুদিন আগে মেট্রোরেলের দুই টন মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করেছে। আরিফুল ইসলাম বলেন, তারা প্রথমে মালামাল চুরি করে তা ভাঙারি হিসেবে প্রস্তুত করত। পরে প্রস্তুত করা মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করত। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি