মেট্রোরেলের লাইন স্থাপন কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: দেশের প্রথম মেট্রোরেলের লাইন ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (১ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের উত্তরা ডিপোতে এ কাজের ফলক উন্মোচন করেন সেতুমন্ত্রী। এ সময় মুজিববর্ষ উপলক্ষে ক্যালেন্ডারেরও উদ্বোধন করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড দেশের প্রথম এ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০ দশমিক ১০ কিলোমিটার এ মেট্রোরেল মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সহজেই লোকজন যাতায়াত করতে পারবে।
এ সময় সেতু সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি