৬ মে ২০২৬

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস, রাজস্ব কমলো ৩ লাখ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস, রাজস্ব কমলো ৩ লাখ টাকা
বাংলাপ্রেস ডেস্ক: নতুন বছর উদযাপনে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। দুর্ঘটনা রোধে রোববার (১ জানুয়ারি) মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ফলে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এসে ফিরে গেছেন। কেউ কেউ মনে করছেন- মেট্রোরেল হয়তো কোনো কারণে বন্ধ। এমনকি সকাল ১০ থেকে মেট্রোরেল চালু করার পরও পর্যাপ্ত যাত্রী পাওয়া যায়নি। এতে এক ধরনের ফাঁকা অবস্থায় চলাচল করেছে মেট্রোরেল কোচগুলো। ফলে তৃতীয় দিনের থেকে চতুর্থ দিনে মেট্রোরেলে রাজস্ব কমেছে তিন লাখ ১৫ হাজার ৩৭০ টাকা। সোমবার (২ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার মেট্রোরেল আগারগাঁও স্টেশনে দেখা যায় যাত্রীশূন্য। মূলত দুই ঘণ্টা বন্ধ থাকার কারণে এ অবস্থা সৃষ্টি হয়। এমনকি টিকিট ভেন্ডিং মেশিনের সামনেও যাত্রী তেমন চোখে পড়েনি। অথচ অন্যান্য দিন স্টেশন গেটে দেখা গেছে দীর্ঘ লাইন। চতুর্থ দিনে ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়েছে মেট্রোরেলে। রোববার সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) বিক্রি হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৬৪০ টাকার, অথচ এদিন আগে শনিবার পাঁচ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়। রোববার ছয় হাজার ৫২৮টি সিঙ্গেল টিকিট বিক্রি হয়েছে, শনিবার বিক্রি হয়েছিল নয় হাজার ২৮৯টি টিকিট। চতুর্থ দিনে এমআরটি পাস টিকিট বিক্রি হয়েছে এক হাজার ৩৮টি। প্রতি টিকিটের দাম ৬০টাকা ধরে আয় হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ৭০০ টাকা, এর আগের দিন পাঁচ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছিল। সব মিলিয়ে শনিবার ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকেট বিক্রি হলেও ফানুস ওড়ানোর জেরে রোববার মাত্র নয় লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়। ডিএমটিসিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তৃতীয় দিনে ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। অথচ চতুর্থ দিনে কমে নয় লাখ টাকা হয়েছে। মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস পড়েছিল। এগুলো অপসারণ করার জন্য মেট্রোরেলে দুই ঘণ্টা বন্ধ ছিল। এর প্রভাবেই মূলত চতুর্থ দিনে মেট্রোরেলের টিকিট বেচাকেনা কম হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি