৬ অক্টোবর ২০২৬

মেসির শেষ ম্যাচ কবে, কোথায়, কীভাবে দেখা যাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
মেসির শেষ ম্যাচ কবে, কোথায়, কীভাবে দেখা যাবে

বাংলাপ্রেস ডেস্ক: ১৮ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। দীর্ঘ ২১ বছরের পথচলার পর ৩৯ বছর বয়সে একই জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন এই কিংবদন্তি।

মেসিকে বিশেষভাবে বিদায় জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে একটি প্রীতি ম্যাচ। বেনিনের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে মেসির বর্ণাঢ্য অধ্যায়ের ইতি ঘটবে।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। ৮৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার বুয়েন্স আয়ার্সের স্টেডিয়ামটি পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে তাদের অনেকেই গ্যালারিতে উপস্থিত থাকবেন।

ম্যাচটি আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় শুরু হবে। সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশি দর্শকদের ম্যাচটি দেখতে হবে বুধবার (৭ অক্টোবর) ভোরে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।

তবে বাংলাদেশের দর্শকদের জন্য সময়ের পাশাপাশি রয়েছে সম্প্রচারসংক্রান্ত সীমাবদ্ধতাও। দেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারের তথ্য নেই। ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে সাবস্ক্রিপশন থাকলে ম্যাচটি দেখা যেতে পারে। ভারতীয় উপমহাদেশে এই প্ল্যাটফর্মেই ম্যাচটির সম্প্রচার নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া বেইন স্পোর্টস ও অ্যামাজন প্রাইম ভিডিওতেও ম্যাচটির সম্প্রচার বা কাভারেজ থাকতে পারে। তবে কোন দেশে কোন প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট অঞ্চলের সম্প্রচার স্বত্বের ওপর। ভিপিএনের মাধ্যমেও কিছু অঞ্চলের সম্প্রচার সুবিধা পাওয়ার সুযোগ থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের দর্শকেরা স্পোর্জিফাই অ্যাপের মাধ্যমেও ম্যাচটি সরাসরি দেখতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।

সময়ের পার্থক্য ও সম্প্রচার জটিলতা পেরিয়ে বাংলাদেশের মেসিভক্তদের জন্য ভোররাতের এই ম্যাচটি হতে যাচ্ছে আবেগঘন এক মুহূর্ত। কারণ বেনিনের বিপক্ষের ম্যাচের পর আর আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যাবে না ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি