৪ মে ২০২৬

মেসির জন্য ২০ হাজার কোটির বেশি খরচে রাজি সৌদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পিএম
মেসির জন্য ২০ হাজার কোটির বেশি খরচে রাজি সৌদি

বাংলাপ্রেস ডেস্ক:   ফুটবল বিশ্বের এই সময়ের নাম্বার ওয়ান তারকা হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ফুটবলের জাগরণের জন্য তাকে সৌদি আরবে আনতে চেয়েছিল আল-ইত্তিহাদ ক্লাব।

সম্প্রতি ক্লাবটির সভাপতি আনমার আল হাইলির বক্তব্যে পরিষ্কার, আর্জেন্টাইন এই জাদুকরকে পেতে আকাশচুম্বী অর্থ খরচ করতেও দ্বিতীয়বার ভাববেন না তারা। এমনকি মেসি রাজি থাকলে তাকে ‘আজীবন’ চুক্তির অবিশ্বাস্য প্রস্তাব দিতেও প্রস্তুত ক্লাবটি। 

২০২৩ সালে মেসি যখন পিএসজি ছাড়ার ঘোষণা দেন, তখন তাকে দলে টানতে কোমর বেঁধে নামে আল-ইত্তিহাদ। শুরুতে তাকে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হলেও, পরে তা বাড়তে বাড়তে ১.৪ বিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছিল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে যোগ দেন মেসি।

কেন এত বড় প্রস্তাব ফিরিয়ে দিলেন মেসি? আল হাইলির মতে, এর পেছনে মূল কারণ ছিল মেসির পরিবার। তিনি বলেন, মেসির সঙ্গে কথা বলে আমি বুঝেছি, তার কাছে পরিবারের সুখ টাকার চেয়ে অনেক বড়। তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধা করেননি। তার এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। 

গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি। ফলে সৌদি প্রো লিগে দেখার সম্ভাবনা কম। তবুও হাল ছাড়ছেন না আল হাইলি। 

তিনি বলেন, মেসিকে আমাদের জার্সি গায়ে সৌদি আরবের মাঠে দেখার কোনো আর্থিক মূল্য হয় না। লিগ শুরু হওয়ার আগেই আমরা শিরোপা উদযাপন করতাম। কারণ তখন আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় থাকত।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি