৫ মে ২০২৬

মেসির গোলের পরও জিতলো না আর্জেন্টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মেসির গোলের পরও জিতলো না আর্জেন্টিনা
বাংলাপ্রেস ডেস্ক: কোপা আমেরিকায় শুরুতেই হোঁচট খেলো আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের। চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টায় কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জন্টিনা। প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেলেও ভিত কাজে লাগাতে পারল না লিওনেল স্ক্যালোনির বাকি শিষ্যরা। প্রথমার্ধে মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। বিরতির পর পেনাল্টি কিক থেকে ফিরে আসা বল থেকে গোল করে সমতা ফেরায় চিলি। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। চিলির বিপক্ষে ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় আকাশি-নীল জার্সিধারীরা। এ সময় আক্রমণভাগে আর্জেন্টিনার জিওভানি লো সেলসোকে ফাউল করেন চিলির এরিক পুলগার। রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। আর ফ্রি কিক উপহার দেন আকাশী-নীল জার্সিধারীদের। মেসির শক্তির জায়গায় ফ্রি কিক। মেসির প্রিয় ফ্রি কিক। মিস করেননি তিনি। তার নেওয়া ফ্রি কিক থেকে বল জালে আশ্রয় নেয়। আর এগিয়ে যায় আলবিসিলেস্তারা। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিরতির পর ৫৭ মিনিটে পেনাল্টি পায় চিলি। এ সময় আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকো চিলির আর্তুরো ভিদালকে ডি বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর চেকেও টিকে যায় সেটি। পেনাল্টি নিতে আসেন ভিদাল। তার নেওয়া কিক রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি। সামনে চলে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইডুয়ার্ডো ভার্গাস। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি