১৯ জুন ২০২৬

‘মেসির বিরুদ্ধে খেলতে আর তর সইছে না’ অস্ট্রিয়ার গোলরক্ষকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৩ পিএম
‘মেসির বিরুদ্ধে খেলতে আর তর সইছে না’ অস্ট্রিয়ার গোলরক্ষকের

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপের গ্রুপপর্বে সোমবার (২২ জুন) আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে অস্ট্রিয়া। তবে মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল বিশ্বের বহুল আলোচিত মেসি-রোনালদো বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার।

রেড বুল সালজবার্গের এই অভিজ্ঞ গোলরক্ষক জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা শ্লাগার আর্জেন্টিনা ম্যাচের আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘তাত্ত্বিকভাবে বলতে গেলে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক।’

তবে রোনালদোর প্রতি নিজের পছন্দের কথা জানালেও লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে শ্লাগার বলেন, ‘মেসি দীর্ঘ সময় ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। তাকে ছোট করে দেখার বা তার সমালোচনা করার কোনো সুযোগ নেই।’

মেসির মাঠের প্রভাব নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন এই অস্ট্রিয়ান গোলরক্ষক।

তার ভাষায়, ‘মাঠে মেসির উপস্থিতি অসাধারণ। তার উপস্থিতি পুরো দলের শরীরী ভাষাতেই প্রতিফলিত হয়। সে মাঠে থাকলে এক ধরনের আলাদা শক্তি ও আবহ তৈরি হয়।’

তবে ব্যক্তিগত প্রশংসা মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন শ্লাগার। তিনি বলেন, ‘সোমবার তার বিপক্ষে খেলার অপেক্ষায় আছি। মেসি ও আর্জেন্টিনাকে থামাতে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি