২৩ জুন ২০২৬

মেসিকে ঘিরেই আর্জেন্টিনার জনপ্রিয়তা বেড়েছে: পূর্ণিমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৩১ পিএম
মেসিকে ঘিরেই আর্জেন্টিনার জনপ্রিয়তা বেড়েছে: পূর্ণিমা

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপ ফুটবলের আমেজে মুগ্ধ গোটা বিশ্ব। সেই উচ্ছ্বাসের ছোঁয়া লেগেছে বাংলাদেশের বিনোদন জগতেও। প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা দুটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন,  ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।’

লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক হয়েছেন এবং সময়ের সঙ্গে সেই ভালোবাসা পুরো দলের প্রতি ছড়িয়ে পড়েছে। তার এই পোস্টে ব্যাপক সাড়া পাওয়া যায়। লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানান, হাজারো মন্তব্য আসে এবং শত শতবার পোস্টটি শেয়ার করা হয়।

পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। জানা গেছে, সোমবার রাতে তিনি স্বামী ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঢাকার শাহীনবাগের একটি রেস্তোরাঁয় বসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেন।

এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখে আসছেন। তবে দলের প্রতি তার আবেগ আরও গভীর হয়েছে মেসির কারণে। আর্জেন্টাইন অধিনায়কের খেলা ও অসাধারণ নৈপুণ্য তাকে বরাবরই মুগ্ধ করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও মেসির দুই গোল তাকে দারুণ আনন্দ দিয়েছে বলে জানান তিনি।

পূর্ণিমার মতে, শুরুতে মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করা শুরু করলেও সময়ের সঙ্গে দলের ইতিহাস, সংস্কৃতি ও ফুটবল ঐতিহ্যের প্রতিও তার ভালোবাসা তৈরি হয়েছে।

পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের সামনে বসে খেলা দেখছেন পূর্ণিমা। অন্য ছবিতে ফুল ও কেক নিয়ে দলের জয় উদ্‌যাপন করতে দেখা যায় তাকে।

সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। দলের হয়ে দুটি গোলই করেন লিওনেল মেসি, যা সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি