মেসি না খেলায় হংকং সরকার ও ফুটবল ভক্তরা হতাশ!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মেসিকে ছাড়াই হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরুর আগে এশিয়ায় প্রাক-মৌসুম সফরে ব্যস্ত সময় পার করছে ইন্টার মায়ামি। রোববার (৪ ফেব্রুয়ারি) হংকং স্টেডিয়ামে হংকং একাদশের বিপক্ষে মাঠে নামে আমেরিকার ক্লাবটি। মেসি-সুয়ারেজকে ছাড়াই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ‘হাইব্রিড প্রীতি ম্যাচে’ মেসিকে এক মিনিটের জন্যও মাঠে না নামানোয় আয়োজকদের অর্থ কাটার ঘোষণা দিয়েছে হংকং সরকার।
হংকং একাদশ-ইন্টার মায়ামি ম্যাচটির জন্য আয়োজকদের অনুদান দিয়েছিল হংকং সরকার। সেখান থেকে অর্থ কেটে রাখার ইঙ্গিত দেয়া হয়েছে। হংকংয়ে বিশ্বকাপজয়ী মেসিকে খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন মায়ামি কোচ মার্টিনো। আর্জেন্টিনার তারকা এই ফুটবলারের খেলা দেখার জন্য উচ্চমূল্যে টিকিটও কেনেন ফুটবলপ্রেমীরা। তবে তাদের শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। কারণ, এক মুহূর্তের জন্যও মাঠে নামা হয়নি মেসির।
এদিকে, মেসিকে না খেলানোয় আয়োজক টেটলার এশিয়ার ওপর অসন্তুষ্ট হয়েছে হংকং সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসি না খেলায় সরকার ও ফুটবল ভক্তরা হতাশ। আয়োজকদের কাছে সব ফুটবল ভক্ত ব্যাখ্যা পাওয়ার দাবি রাখে।’
বিবৃতিতে জানানো হয়, মায়ামি-হংকং একাদশ ম্যাচের জন্য হংকংয়ের মেজর স্পোর্টস ইভেন্টস কমিটি (এমএসইসি) ভেন্যু বাবদ ১০ লাখসহ মোট দেড় কোটি হংকং ডলার অনুদান দিয়েছিল। মেসি না খেলায় এখন আয়োজকদের প্রদেয় অর্থ কেটে নেয়ার কথাও জানানো হয়েছে বিবৃতিতে।
সেখানে উল্লেখ করা হয়, ‘এমএসইসি আয়োজকদের সঙ্গে হওয়া শর্তাবলির পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে মেসি না খেললে তহবিলের পরিমাণ হ্রাস অন্তর্ভুক্ত।’
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি