২১ জুন ২০২৬

‘মেসি হতে চাই না, নিজস্ব পথ অনুসরণ করতে চাই’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
‘মেসি হতে চাই না, নিজস্ব পথ অনুসরণ করতে চাই’

বাংলাপ্রেস ডেস্ক:   দুজনই লা মাসিয়া থেকেই আগত, একই একাডেমি থেকে উঠে আসা, বার্সেলোনায় খেলা, কৈশোরেই আলো কাড়া। তাই তুলনার জন্ম হওয়াটা স্বাভাবিক। তবে বর্তমান সময়ের প্রতিভাবান কিশোর লামিনে ইয়ামাল কোনোভাবেই কারও ছায়ায় থাকতে চান না; তার লক্ষ্য নিজের পথ নিজেই তৈরি করা। লিওনেল মেসিকে তিনি অনুপ্রেরণা মনে করলেও কীর্তিমান হতে চান নিজের স্বকীয়তায়।

বার্সেলোনা ও স্পেনের হয়ে সিনিয়র পর্যায়ে পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছেন ইয়ামাল। জিতেছেন লা লিগা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। ব্যালন ডি’অরের সাম্প্রতিক ভোটাভুটিতেও উঠেছেন দ্বিতীয় স্থানে। স্বাভাবিকভাবেই, সোনালি বল তার হাতে উঠতে আর বেশি দেরি হবে না—এমন আভাস মিলছে। কিন্তু তবু তিনি মেসির পথ অনুসরণ করার ধারণাকে বাতিল করেন।

এক সাক্ষাৎকারে বার্সার কিংবদন্তির সঙ্গে তুলনা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমার মতে লিওনেল মেসি ইতিহাসের সেরা ফুটবলার। তবে তিনিও জানেন, আমি ভালো একজন খেলোয়াড়। যখন আমরা মুখোমুখি হই, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকে। তিনি জানেন, আমি তার মতো হতে বা তার মতো খেলতে কিংবা ১০ নম্বর জার্সি নিতে চাই না। আমি আমার নিজস্ব পথেই এগোতে চাই।’

তবু ইয়ামাল স্বীকার করেন, ছোটবেলা থেকেই মেসি তাকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, ‘শিশু বয়সে আমি মেসির পাসগুলো নিয়ে অনেক গবেষণা করতাম। অনেক খেলোয়াড়ই ভালো পাস দেন, কিন্তু মেসির পাস ছিল আসল গোলের মতো। সবসময় ভাবতাম ড্রিবলিংয়ের চেয়ে পাসিং বেশি মজার। অদ্ভুত হলেও সত্য, ছোটবেলায় আমি ড্রিবলার ছিলাম না। বরং গোল করতেই বেশি ভালোবাসতাম, অনেক দৌড়াতাম।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি