৪ মে ২০২৬

মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন। এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছের চারা রোপণ করেন।' বাংলাদেশ হাউসের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহ. শহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি