৬ মে ২০২৬

মেম্বারের ছুরির আঘাতে চেয়ারম্যানের ছেলে আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মেম্বারের ছুরির আঘাতে চেয়ারম্যানের ছেলে আহত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে মেম্বারের ছুরির আঘাতে চেয়ারম্যানের ছেলে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের জামিয়ারের স্কুল সংলগ্ন। মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাচানের ছেলে মোমিনুর রহমান (৪৫) জামিয়ারের স্কুলের সামনে গ্রামপুলিশ আফজাল এর মোড় দিয়ে মোটর সাইকেলে আসার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মৃত ওলিয়ার রহমানের ছেলে ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম, ভাই জাহিদুল ইসলাম, ছেলে মহসিন আলী মোমিনুরের গতিরোধ করে। এ সময় সালামরা ৩জন মিলে লাঠি শোটা ও ছুরি দিয়ে মোমিনুরকে বেধরক মারপিট করে। তাদের আঘাতে মোমিনুর গুরুত্বর আহত অবস্থায় পাশের জমিতে পড়ে যায়। তার চিৎকারে পথোচারী ও আশপাশের লোকজন এসে মোমিনুরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতে ডোমার থানা পুলিশ আব্দুস সালাম মেম্বারকে আটক করে। পরে মোমিনুরের ভাই মিজানুর রহমান বাদী হয়ে সালামসহ ৩জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মেম্বারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে সালামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল হাচান জানান, সালাম মেম্বারের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে তাই তাকে পরিষদ থেকে বহিশকার করা হয়েছে। এরই জের ধরে আমার ছেলের উপর হামলা চালায়। আব্দুস সালাম মেম্বার জানান, আমি মেম্বার হওয়ার পরথেকে চেয়ারম্যান ও তার ছেলে সকল সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করে। সে দিন সন্ধ্যায় আমি রাস্তাদিয়ে যাওয়ার সময় মোমিনুর আমাকে তার মোটরসাইকেল গায়ে লাগিয়ে দেয়। তাই তার সাথে একটু হাতাহাতি হয়েছে মাত্র।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি