মেহেরপুরের গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রাইভেট বাণিজ্য
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে একটি শ্রেণী কক্ষে পাঠদানের মতই। দেখে মনে হবে বিদ্যালয়ের নিয়মিত পাঠদানের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন শিক্ষক। বিদ্যালয়ের শ্রেণী কক্ষ, ব্লাকবোর্ড, বেঞ্চ, চেয়ার, টেবিল ও বিদ্যুত সবই ব্যবহার হচ্ছে। লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে পাঠ নির্দেশনা দিচ্ছেন শিক্ষক।
তবে এটি শ্রেণীকক্ষের কোন পাঠদানের দৃশ্য নয়। গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষসহ সকল সুযোগ সুবিধা নিয়ে প্রাইভেট বাণিজ্যে ব্যস্ত দুই শিক্ষক।
জানা গেছে, সহকারী শিক্ষক (গণিত) আব্দুর রকিব ও জামান ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর প্রায় ৪০০ ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়ান। বিনিময়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে প্রতি মাসে গুনতে বাড়তি টাকা। প্রতিদিন বিদ্যালয় শুরুর আগে ও ছুটির পড়ে এভাবে প্রাইভেট বাণিজ্য চলছে। সকালে ও বিকেলে প্রাইভেট পড়ান তারা।
তবে ওই দুই শিক্ষকের দাবি, তারা অতিরিক্ত ক্লাস করাচ্ছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেছেন, এখানে কোন অতিরিক্ত ক্লাস হয়না। প্রাইভেট বাণিজ্যের বিষয়টিও তিনি অবগত নন তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি