মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ীর ভষ্মিভুত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর জালশুকা গ্রামের নুরুল ইসলামের বসত বাড়িতে অগ্নিকান্ডে তিনটি ঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ সকাল ৮ টার দিকে এ অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নীচে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাত ওই বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বাড়িতে কোন লোকজন ছিল না এবং ঘর তালাবদ্ধ থাকায় কোন মালামালও বের করতে পারেনি স্থানীয়রা। আগুনে তিনটি ঘরে রাখা ধান চাল, আসবাবপত্র সব কিছু পুড়ে গেছে।
নুরুল ইসলামের স্ত্রী আদুরী খাতুন জানান, গত দুদিন আগে তিনি স্বামীসহ বাপের বাড়িতে অবস্থান করছেন। কিভাবে আগুনের ঘটনাটি ঘটেছে তিনি জানেন না।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি