৬ মে ২০২৬

মেহেরপুরের গাংনীতে অবৈধ যানের ধাক্কায় এক নারী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরের গাংনীতে অবৈধ যানের ধাক্কায় এক নারী নিহত

রাব্বী আহমেদ,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ইটভাটার মাটি বোঝাই স্যলোইঞ্জিন চালিত অবৈধ যান স্টিয়ারিং যানের ধাক্কায় সালেহা খাতুন (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সালেহার স্বামী নজরুর ইসলাম (৪৫)। আজ সোমবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুকান্দি গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে খলিশাকুন্ডি বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

ঘটনাস্থলে পৌঁছুলে মোটর সাইকেলের চেইন পড়ে যায়। রাস্তার পাশে মোটর সাইকেলের চেইন তোলার চেষ্টা করছিলেন নজরুল। এসময় মাটি বোঝাই একটি অবৈধ যান তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে পাঠায়। পথিমধ্যে সালেহার মৃত্যু হয়। নজরুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সালেহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, দুর্ঘটনার জন্য দায়ী অবৈধ যানটি স্থানীয়রা আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগ নিয়ে অবৈধ যান ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি