৭ মে ২০২৬

মেহেরপুরের গাংনীতে আনসার ভিডিপি আধাপাকা কার্যালয়ের সংস্কারি ব্যয় ১৪ লক্ষ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরের গাংনীতে আনসার ভিডিপি  আধাপাকা কার্যালয়ের সংস্কারি ব্যয় ১৪ লক্ষ টাকা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা আনসার ভিডিপি আধা পাকা ঘর সংস্কার ব্যয় ধরা হয়েছে ১৪ লক্ষ ১১ হাজার ৮শ’ ৯০ টাকা। মেহেরপুর হালদার পাড়ার আনিচুর রহমান লাভলু এ কাজের ঠিকাদারি করছেন। গাংনী উপজেলা পরিষদে আগে থেকেই একটি আধা পাকা টিনশেড এর ২ রুম বিশিষ্ট ঘর ছিল। সেই ঘর সংস্কারের জন্য আনসার ভিডিপি’র প্রধান কার্যালয় থেকে অর্থ বরাদ্দ করা হয়।

আনসার ভিডিপির জেলা এ্যডজুটেন্ট (কুষ্টিয়া অঞ্চল) মোঃ তরফদার আলমগীর হোসেন জানান, আসলে এ বিষয়টি প্রথমে আমিও আপত্তি জানিয়েছিলাম। কিন্তু কাজটি পাশ হয়ে যাওয়ায় পরে আর সংস্কারের কাজেই এ ব্যয় ধরা হয়েছে। তিনি আরো জানান, ১৪লক্ষ টাকা ব্যয় এ  শুধু সংস্কারের কাজের মধ্যে আরো কিছু থাকে যা দৃশ্যমান হয়না। সরকারি ভ্যাট ট্যাক্স বিভিন্ন ব্যয় এর ভিতর থেকে ধরা হয়ে থাকে।

আনসার ভিডিপি প্রকৌশলী হাবিবুর রহমান হাবিবের সাথে জানতে চাইলে তিনি বলেন, ৪ফুট উচুকরণ সহ ৮৬ টা আইটেমের কাজ চলছে। বিরক্ত না করে আমাদের সহযোগিতা করেন লাভ আছে। আর যদ সহযোগিতা না করেন তাহলে কাজটি বন্ধ হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইঞ্জিনিয়ার কোথায় কিভাবে কাজ হচ্ছে আমি ভাল জানি। তিনি বলেন ইটের দাম ১৭ হাজার ৪শ’ টাকা ধরার অনেক কারণ রয়েছে যেগুলো কার্যাদেশ তালিকায় উল্লেখ থাকেনা। কার্যাদেশ ছাড়াও ঠিকাদারকে দিয়ে আমরা কয়েকটা কাজ করে নিব। এদিকে ঠিকাদার আনিচুর রহমান লাভলুর সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, কাজটি আমার বড়ভাই বাবলু লটারির মাধ্যমে পেয়েছে আমি শুধু দেখাশুনা করছি, পরে লাভলুর ভাইয়ের নম্বরের জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এর আগে লাভলু পত্রিকায় নিউজ না করার জন্য বিভিন্ন মহল থেকে তদবির করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি