৬ মে ২০২৬

মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্তে `বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্তে `বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দু’দল মাদক কারবারিদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সাজু (৩৫) নামে একজন নিহত হয়েছেন।রবিবার দিবাগত রাত রাত আড়াইটার দিকে কাজীপুরের মুন্সিপাড়া স্লুইচগেট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। নিহত সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার বজলুর রহমানের ছেলে।

স্থানীয় পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাশ জানান, মুন্সিপাড়া স্লুইচগেট এলাকায় ‘গোলাগুলি’ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টিম উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বন্ধ করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়।

অজয় দাশ অরো জানান, সাজু এলাকার একজন শীর্ষ মাদকবিক্রেতা । তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বুকে ও শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয়েছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি