মেহেরপুরে সুদের টাকা না পেয়ে মারধর,ঘরে তালা
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কসবা গ্রামে সুদের টাকা না পেয়ে কসবা গ্রামের শুকুর অালীর স্ত্রী লিপি খাতুন(২৮) কে মারধর ও ঘরের তালা ঝুলিয়ে দিলেন ধানখোলা ইউনিয়ানের ৬নং মহিলা মেম্বার সুফিয়া খাতুনের মেয়ে সিমা খাতুন।
গত সোমবার(১৩/০৫/১৯) সকাল ৯টার এঘটনা ঘটে।কসবা গ্রামের রজিনা খাতুন জানান সকাল ৯টার দিকে বাড়ি পরিষ্কার করার ময়লা ফেলতে যাই লিপি খাতুন।এসময় তাকে বাঁশ লাঠি ও ইট দিয়ে আঘাত করে।
আহত লিপি খাতুন জানান,গত ৩বছর আগে তার স্বামী প্রবাসে যাওয়ার জন্য সিমা খাতুনের কাছে থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নেয়।সিমাকে ১ লক্ষ টাকা পরিশোধ করলেও সিমা ৮০ হাজার টাকা দাবি করে।লিপি কিছুদিন সময় চাইলে তাকে মারধর করে।
লিপি খাতুনের স্বামী শুকুর আলী জানান,আমি মাঠে কাজ করছিলাম এমন সময় খবর পাই আমার স্ত্রীকে মেরে আহতে করে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে সিমা।
নাম না বলা শর্তে এলাকার কিছু সংখ্যক মানুষ জানান,গ্রামে একজন চিহৃত সুদকারবারী ।সিমার চওড়া কারনে এলাকার অনেকেই আজ পথে বসেছে।
সিমা বলেন,আমি ৮০,০০০টাকা পাই।টাকার বিপরীতে তাকে প্রতিবছর ৪০মন ধান দিতে হবে এবং সাথে সাথে ৮০হাজার টাকাও ফিরত দিতে হবে।যতদিন টাকা ফেরত দিতে পারবে না,ততদিন এমন হারে ধান দিতে হবে।সোমবার সকালে সুদের আয় কৃত ধান চাইতে যাই,নিপি খাতুন ধান দিতে না চাইলে তাকে মারধর করি।
সিমার মা ধানখোলা ইউনিয়ানের ৬নং ওয়ার্ড মেম্বার সুফিয়া খাতুন জানান,সিমা প্রায় ২০লক্ষ টাকা এভাবে ছেড়ে রেখেছে।সবাই সময় মত টাকা ও ধান দিয়ে থাকে।লিপিকে মেরেছে সিমা এটা আমি জানি,সে কারণে সিমাকে বকাবকি করেছি।
সুফিয়া খাতুন বলেন,আমরা অনেক বড় বড় সাংবাদিক পকেটে রাখি।লিপি খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি আছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি