মেহেরপুরে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে :মেহেরপুরে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে চালক ও হেলাপারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ডে জেলা মটর শ্রমিক ইউনিয়ন অফিসে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাফিক পুলিশের টি,আই ইসমাইল হোসেন।
বক্তব্য রাখেন জেলা ট্রাফিক পুলিশের টি,আই মুজতবা, সার্জন নাজমুল হাসান প্রমূখ। এসময় ট্রাফিক পুলিশ মুস্তাফিজুর রহমান, ও মকবুল হোসেনসহ গাড়ির চালক ও হেলাপাররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন , যানবাহনের ওভারটেক করা, ট্রাফিক আইন অমান্য করা, চালকের চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা, পথচারীদের পথ চলাকালে মোবাইল ফোনে কথা বলা, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এমন কি পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময়ও দুর্ঘটনা ঘটে থাকে। এসমস্ত দুর্ঘটনা থেকে আমাদের সর্তক থাকতে হবে। আসুন আমরা সবাই সচেতন হই প্রতিরোধ করি সড়ক দুর্ঘটনা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি