৬ মে ২০২৬

মেহেরপুরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

রাব্বী আহমেদ,মমেহেরপুর থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে মেহেরপুর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার বেলা ১১ টার সময় মেহেরপুর প্রেসক্লারের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা নন এমপিও শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় নন এমপিও শিক্ষক সমিতির সহ সভাপতি আলিমুজ্জামান জুয়েল, জেলা নন এমপিও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল করিম, মুজিবনগর উপজেলা সভাপতি প্রধান শিক্ষক সাদেক আলী, সাধারন সম্পাদক আব্দুর ওয়াদুদ, গাংনী উপজেলা সভাপতি আল হেলাল, সাধারন সম্পাদক আব্দুল হালিম, শিক্ষক মিজানুর রহমান, বায়েজিদ হোসেনসহ শিক্ষকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষক কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সরকার পে-স্কেল , বার্ষিক ৫% বেতন ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতাসহ ৫ গুন ও চিকিৎসাভাতা ২গুণ বৃদ্ধি করেছেন। কিন্তু এমপিও ভুক্ত না হওয়ার করনে আমরা ১০ থেকে ১৫ বছর যাবৎ শিক্ষার্থীদের পাঠ দান করে লক্ষাধিক শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করে যাচ্ছি। তাই স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপির করার জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে এশটি র‌্যালি নিয়ে জেলা প্রশাসককের কাছে স্বারকলিপি প্রদান করেন শিক্ষককেরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি