৭ মে ২০২৬

মেহেরপুরে নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

মেহেরপুর থেকে সংবাদদাতা: মেহেরপুরের গাংনীতে ছেউটিয়া নদীতে ডুবে ফাতেমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিষাখোলা গ্রামের পাশে বয়ে যাওয়া ছেউটিয়া নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ফাতেমা খাতুন গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের বাদশা বাদশা মন্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান,ফাতেমা খাতুনকে তার পরিবারের লোকজন সকাল থেকে খুঁজে পাচ্ছিলনা। দুপুরের দিকে গ্রামের কয়েকজন ছেউটিয়া নদীতে গোসল করতে গিয়ে ফাতেমা খাতুনের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। ফাতেমা খাতুনের পরিবার জানায়, পরিবারের লোকজনের অজান্তে সে নদীতে গোসল করার জন্য ছেউটিয়া নদীতে যায়।

গোসলের কোন এক সময় পানিতে তলিয়ে। ঐ সময় কেউ না থাকায় বিষয়টি টের পাইনি। পরে ফাতিমাকে ভেসে থাকতে দেখে স্থানিয়রা তার লাশ উদ্ধার করে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি