মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন
রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত জেলা গ্রন্থাগারের হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল আলম, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল ইসলাম, সহকারি শিক্ষক শ্বাশত নিপ্পুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান জুলফিক্কার মতিন। এর আগে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে গ্রন্থাগার এর সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি কলেজ মোড় প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়। আয়োজনে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি