
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে গৃহবধুর মুখে এডিস নিক্ষের অভিযোগে কাজল নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজলের নামে ধর্ষনের মামলা রয়েছে। সে গাড়াডোব গ্রামের বাসিন্দা।
গৃহবধু জানান,কিছুদিন যাবৎ লম্পট কাজল তার দিকে কু দৃষ্টিতে তাকাতে থাকে। বিষয়টি বুঝতে পেরে সতর্কতার সহিত চলাচল করি। ঘটনার দিন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পথের মধ্যে হঠাৎ সে আমার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের লোকজজন আটক করে ধলা ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করে।
গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, আটক কাজল গাংনীর গাড়াডোব বাজারে ইলেকট্রিকের ব্যবসা করে। তার নামে এর আগেও ধর্ষনের অভিযোগে মামলা রয়েছে । মামলা হওয়ার পর থেকে সে ধলা গ্রামে পলাতক ছিল।
মামলা দায়েরর প্রস্তুতি চলছে। কর্তব্যরত চিকিৎসক জানান, এসিডে গৃহবধুর মুখের একাংশ পুড়ে গেছে। যথাযথ চিকিৎসা চলছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]