মেহেরপুরে গৃহবধুর আত্মহত্যা
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধু আত্মহত্যা করেছে বলে জানা গেছে।মঙ্গলবার বিকেল ৫টার দিকে গৃহবধু মুসলিমা খাতুন(৩০) নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন জানান।
নিহতগৃহবধু একই উপজেলার রামনগর গ্রামের মুকুল হোসেন এর স্ত্রী ও জুগিরগোফা গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর মেয়ে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,বেশ কিছু দিন ধরে মুসলিমার সাথে তার স্বামী মুকুল হোসেন এর সাথে মনোমালিন্য চলে আসছিল। কারণ হিসেবে মুসলিমার বাবা জানান, জামাই মুকুল হোসেন হেমায়েতপুর গ্রামে ভ্যান সাইকেল মেরামতের ব্যবসা করে আসছিল। হেমায়েতপুর গ্রামের চা ব্যবসায়ী বুড়ো’র মেয়ের সাথে তার পরকিয়া সম্পর্ক নিয়ে মুকুল হোসেন ও তার স্ত্রী মুসলিমার সাথে বিবাদ চলছিল।
ঘটনার দিন দুপুরে নিহতের স্বামী মুকুল হোসেনের সাথে মোবাইলে কথা কাটাকাটি হয়।পরে বিকেলের দিকে মুসলিমা খাতুন নিজ শয়ন কক্ষের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।এদিকে এ ঘটনার পর নিহতের স্বামী মুকুল হোসেন পালিয়ে যায় বলে জানা যায়।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি