মেহেরপুরে এলজিআই লেড ওয়াশ ইন হেল্থ প্রজেক্টের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মেহেরপুর থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে অ্যাডভোকেসি সভা করেছে এলজিআই লেড ওয়াশ ইন হেল্থ প্রজেক্ট।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী প্রেস ক্লবে আয়োজিত এ সভায় প্রধান আলোচক ছিলেন, এলজিআই লেড ওয়াশ ইন হেল্থ প্রজেক্টের সমন্বয়কারী মিজানুর রহমান আকন্দ। গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেক্ট অফিসার পরিমল চন্দ্র সরকার।
প্রধান আলোচক জানান, প্রকল্পের আওতায় ২১টি কমিউনিটি ক্লিনিকে নিরাপদ খাবার পানির জন্য স্থাপন করা হয়েছে নলকুপ, ২টি টয়লেট, হাত ধোয়ার সুবিধার জন্য ২টি বেসিন, মোটর সুবিধা যুক্ত চলমান পানির ব্যবস্থা এবং প্রতিবন্ধি ও বয়স্ক মানুষের যাতায়াত সুবিধাযুক্ত র্যাম্প। এছাড়াও সেবা গ্রহিতাদের বসার ব্যবস্থা যুক্ত হয়েছে ক্লিনিক গুলোতে। কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা গ্রহনে আসা নারীদের অসুবিধা ছিল অপেক্ষাকৃত বেশি। কারণ, দূর থেকে এসে তারা টয়লেট সুবিধা পেত না ক্লিনিকে। এছাড়াও ছাড়া গরমকালে পিপাসা কাতর রোগীরা খাবার পানিও পেত না। প্রয়োজন মেটাতে নিকট কোন বাড়ীতে যেতে হতো। এখন সেই কষ্ট দুর হয়েছে সেবা গ্রহীতাদের।
অনুষ্ঠানে এলজিআই লেড ওয়াশ ইন হেল্থ প্রজেক্টের কর্মকা-ের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অ্যাডভোকেসী সভায় বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি