মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৪৫) নামের এক কৃষককের ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। ইকবাল হোসেন কুতুবপুর গ্রামের মৃত জারাফত মন্ডল।
ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, দুপুরে মাঠে ধান লাগানোর কাজ করে বাড়িতে আসে। খাওয়া-ধাওয়া শেষে গরুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে তিনি ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে মারতে মারতে বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। শুক্রবার (২২ আগস্ট) সকালে পতাকা বৈঠক হলে ইকবালকে ফেরতের আশা করছেন স্থানীয়রা।
কুষ্টিয়া ৪৭ বিজিবির আওতাধীন এলাকা মেহেরপুরের কুতুবপুর সীমান্ত। এর সীমান্ত পাহারার দায়িত্বরত বিজিবি কাথুলী কোম্পানী কমান্ডারের মোবাইলে কয়েকবার কল দিলেও কোন সাড়া মেলেনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সরকারের ১৮০ দিনের পথচলা স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন: মাহদী আমিন
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি