৬ মে ২০২৬

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের ৩ দিনের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের ৩ দিনের কারাদন্ড

রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদুকের টিম। এসময় হাতেনাতে ঘুষ লেনদেনের সময় আনোয়ার পারভেজ নামের এক দালালকে আটক করা। আটকের পর ভ্রাম্যমান আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দেয় বলেছে জানিয়েছে দুদুকের উপ-পরিচালক জাকারিয়া।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপরে পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক। দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া শাখার উপ-পরিচালক জাকারিয়া জানান, মেহেরপুর পাসপোর্ট অফিসের বিভিন্ন দালাল চক্র ও অভান্তরীন কিছু অফিস স্টাফ মিলে একটি সিন্ডিকেট তৈরী করেছে এবং পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এমন অভিযোগের ভিত্তিতে দূর্ণীতি দমণ কমিশন ( দুদুক) এর প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী আমরা এ অভিযান চালায়।

তিনি আরও বলেন, এই অফিসে প্রবেশ করে আমরা হাতে না হাতে আনোয়ার পারভেজ নামে এক দালালকে আটক করি । সে গাংনী উপজেলার মহাসিন নামে একজনের কাছে থেকে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট করে দিবে বলে। এসময় আমরা তাকে আটক করি এবং ভ্রাম্যমান আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি