৭ মে ২০২৬

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলে আটক

নজরুল ইসলাম (শুভ রাজ) ভোলা থেকে : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এদের আটক করা হয়।

আটককৃতদের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। পরে এদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন নিব্যাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে দুই মাস সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এর অংশ হিসেবে বৃহষ্পতিবার দিনব্যাপী ভোলার মেঘনা নদীর তুলাতুলি, ইলিশা ও রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়।

পরে এদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি